ইমরান খানের বক্তৃতা সম্প্রচারে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০৬ ০৯:৪৩:১১
পাকিস্তানের স্যাটেলাইট টিভি চ্যানেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)। খবর ডনের।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।
সেদেশের গণমাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী ইমরান খান পাকিস্তানের সরকারের বিরুদ্ধে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে তোলার অভিযোগ আনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে রোববার (৫ মার্চ) ইমরান খানকে গ্রেপ্তার করার এক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে তার বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














