পেরুর সড়কে ঝরল ১৩ প্রাণ
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৭ ১৫:৫৪:৪৬
পেরুর উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের। সোমবার (৬ মার্চ) দেশটির কাসমা শহরে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২০ জন দগ্ধ বা আহত হয়েছেন। খবর আরব নিউজের।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ডাবল ডেকার একটি বাসের সাথে সংঘর্ষ হয় ট্যাক্সির। মুহূর্তেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই জানালার কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন।
এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান ট্যাক্সির চালক ও দুটি যানের ১১ যাত্রী। তাদের মধ্যে রয়েছে চার শিশুও। এখনও দুর্ঘটনার মূল কারণ জানা যায়নি। তবে ট্র্যাফিক পুলিশ বলছে, চালকের গাফিলতির কারণেই এই সংঘর্ষ হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














