বিশ্বে করোনায় আরও ৫৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-০৯ ০৯:৩৪:৫৬


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫৬৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮১৮ জন।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯ লাখ ৫৫ হাজার ৪৩৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৭ হাজার ৬৮৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৬৯৫ জন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩৩ জনের।

এ ছাড়া জার্মানিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১২৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৬০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮২৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এম জি