বিশ্বে করোনায় আরও ৪৭৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১০ ০৯:৫৫:৪৮
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৮ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১২ লাখ ২ হাজার ১০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯ হাজার ৮৭০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪১ লাখ ১৯ হাজার ৮৪৪ জন।
শুক্রবার (১০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৬৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।
এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৯০ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪১৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














