বিশ্বে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৩ ১০:১৯:২৯
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৮০২ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৬৭ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৬৬৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১১ হাজার ৯০৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৩৩২ জন।
সোমবার (১৩ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৪৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। তাইওয়ানে ৯ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














