পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৩-১৩ ১৩:৩১:৪৩


পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে ভারতের একটি ফ্লাইট। ওই ফ্লাইটে একজন যাত্রীর মৃত্যুর পর তড়িঘড়ি করে পাকিস্তানে অবতরণ করে ওই ফ্লাইটটি। খবর খালিজ টাইমস’র।

যাত্রীবাহী ওই ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দোহা যাচ্ছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্লাইটেই মারা যাওয়া ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক। তার নাম আব্দুল্লাহি।

জানা গেছে, মাঝ আকাশেই আব্দুল্লাহির মেডিকেল ইস্যু দেখা দেয়। এসময করাচিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ফ্লাইটটির ক্রুরা যোগাযোগ করেন। তারা মানবিক দিক বিবেচনায় করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

অনুমতি পাওয়ার পর ওই বিমানটি করাচির জিন্নাহ টার্মিনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। অবতরণের পর ওই যাত্রীর শারীরিক পরীক্ষা করে দেখেন ডাক্তাররা। ফ্লাইটেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তারা। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ থেকে ফ্লাইটটি ফের দোহার উদ্দেশে যাত্রা করে।

এম জি