জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৩ ১৫:৪৪:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল।
রোববার (১২ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে, ২০২৩ ইং তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে, ২০২৩ ইং তারিখ পর্যন্ত। আর ১ জুন থেকে ক্লাস শুরু হবে এই শিক্ষাবর্ষের।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













