বিশ্বে করোনায় আরও ৫৭০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৬ ১০:০১:২৬


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৯ হাজার ৩০৭ জন।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৫২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১৪ হাজার ৩৬২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৭৩৩ জন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪২ জনের এবং আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৯০ জন।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এম জি