বিশ্বে করোনায় আরও ৫২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-৩০ ১০:১৪:৪৫
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৬১৮ জন। সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৯০২ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ২৫৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৮ হাজার ৭৮৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৭৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের। ভারতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৫১ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১২ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














