ওবামাকে টপকে টুইটারে সর্বাধিক ফলোয়ার মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-৩১ ১৫:২১:৩৯


বহু আলোচনার জন্ম দিয়ে টুইটারের মালিকানা নেওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারে ফলোয়ার অ্যাকাউন্টের সংখ্যায় এখন শীর্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফলোয়ারের সংখ্যার দিক দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে শীর্ষস্থানে চলে আসেন তিনি।

টুইটারে এখন মাস্ককে অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০। সূত্র- টাইসম অব ইন্ডিয়া গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক

এদিকে বারাক ওবামা আছেন দ্বিতীয় স্থানে। টুইটারে ওবামাকে ফলো করেন এমন অ্যাকাউন্টের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩।

পাঁচ মাস আগে টুইটারের মালিকানা নিয়ে কম নাটক হয়নি। ইলন মাস্কের খামখেয়ালিতে আদালত পর্যন্ত গড়ায় শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটির বিকিকিনি পর্ব। বলা যায়, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই টুইটার কিনে নেন মাস্ক। মানবকল্যাণে ১৯৫ কোটি ডলারের শেয়ার ছাড়লেন ইলন মাস্ক।

এম জি