ঢাবির নতুন প্রক্টর মাকসুদুর রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৫ ১৯:৩২:২৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন।

এছাড়া, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আই এইচ