জনগণকে বিনামূল্যে গ্যাস সরবরাহ করবে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-২১ ১৫:৩৩:০১
আগামী এক বছর মাসিক ২৫ কিউবিক মিটার পর্যন্ত গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে তুরস্ক সরকার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ জোনগুলদাকের একটি উপকূলীয় প্রাকৃতিক গ্যাস বন্দর উদ্বোধনের সময় এ ঘোষণা দেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার (২১ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের সময় এরদোগান বলেন, আগামী মাস থেকে গৃহস্থালীর ব্যবহারের জন্য সীমাহীন প্রাকৃতিক গ্যাস বিনামূল্যে দেয়া হবে।
তিনি বলেন, তুরস্কের কৃষ্ণ সাগরের গ্যাসক্ষেত্রে প্রাথমিকভাবে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদিত হবে। আগামী সময়ে প্রতিদিন গ্যাসের উৎপাদন ৪ কোটি ঘনমিটারে উন্নীত করা হবে।
প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা আগামী ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবকাঠামো প্রকল্পগুলি প্রদর্শনের সরকারের সর্বশেষ প্রচেষ্টা।
প্রসঙ্গত, ২০২০ সালে দেশটির জোঙ্গুলডাকের উপকূলে সাকারিয়া ফিল্ডে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এবং গত বছর এ পাশে ক্যাকুমা-১ নামে নতুন আরেকটি গ্যাসক্ষেত্রের সন্ধান পায় দেশটি। যেখানে ৭১০ বিলিয়ন ঘনমিটারের গ্যাস মজুদ রয়েছে বলে জানায় দেশটি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














