গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন আজ
আপডেট: ২০২৩-০৪-৩০ ০৯:৩৪:২৫
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ রোববার।
রোববার (৩০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গুচ্ছ সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, রোববার রাতে প্রাথমিক আবেদন শেষ হবে। এরপর আর নতুন করে আর সময় বাড়ানো হবে না। প্রাথমিক আবেদন শেষে আমরা পরবর্তী ধাপের কাজ শুরু করব।
জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার পর গতকাল শনিবার বিকাল পর্যন্ত দুই লাখের বেশি আবেদন জমা হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রায় তিন লাখ আবেদন জমা হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
গত ১৮ এপ্রিল শুরু হয় গুচ্ছের প্রাথমিক আবেদন প্রক্রিয়া ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













