ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৫-১৪ ১৮:৩৮:৪২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ডাইরেক্টররাসহ ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় এম. আযীযুল হককে ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া প্রফেসর সৈয়দ আহসানুল আলমকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, হেলাল আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং সামীম মোহাম্মদ আফজালকে চেয়ারম্যান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














