বাখমুতে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-০২ ১১:১২:৫৮


গত পাঁচ মাসে ইউক্রেনের বাখমুত শহরে দুই পক্ষের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। এ ছাড়া ৮০ হাজার সেনা আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি নতুন প্রকাশিত গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে এই কথা জানান। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অর্ধেকেই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। বাহিনীটি বাখমুত শহর দখল নিতে মরিয়া হয়ে লড়ছে।

গত আট মাসের বেশি সময় ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরটি দখল নিতে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। বর্তমানে বাখমুতের বেশিরভাগ অংশ দখলে রেখেছে মস্কো, কিন্তু পশ্চিমে কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইউক্রেন।

জন কিরবি বলেছেন, আমরা অনুমান করছি গত ৫ মাসে রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে, এর মধ্যে নিহত হয়েছে ২০ হাজার।

এম জি