ইমরান খান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৫-০৯ ১৬:১৭:৪৮


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরানকে গ্রেফতার করা হয়।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে গ্রেফতার করেছে। দেশেটির সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে পাক রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন।

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। ইমরান তার নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আজ আদালতে হাজির হয়েছিলেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি কালো রঙের গাড়িতে করে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এম জি