অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৪ জুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১০ ১৭:১৬:৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ জুন থেকে পরীক্ষা শুরু হবে।
বুধবার (১০ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই পরীক্ষা আগামী ১৪ জুন হতে শুরু হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিট থেকে এই পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে ১ আগস্ট।
বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













