বিশ্ববাজারে সয়াবিনের দর আরও কমল

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-১১ ১০:২৬:৪০


আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আরও নিম্নমুখী হয়েছে। বুধবারও (১০ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ১৪ সেন্টে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) যা ছিল ১৪ ডলার ২৭ সেন্টে।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষযোগ্য জমির ৩৫ শতাংশে তেলবীজটি রোপণ করা হয়েছে।

অন্যদিকে চীন পণ্যটি কেনা কমিয়ে দিয়েছে। গত এপ্রিলে দেশটিতে আমদানি কমেছে ১০ শতাংশ। ফলে বাড়তি চাপে পড়েছে মার্কেট।

ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সিবিওটি খাদ্যপণ্য এবং সয়াবিনের বিক্রেতা ছিল কম্মোডিটি ফার্ম।

এম জি