বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১১ ১২:০৩:১০
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রে জ্বালানির চাহিদা জোরালো হওয়ায় ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১১ মে) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য বেড়েছে ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ৬৭ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৮ সেন্ট বৃদ্ধি পেয়েছে। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭২ ডলার ৮৪ সেন্টে।
বুধবার (১০ মে) অর্থনীতির তথ্য প্রকাশ করেছে ইউএস অর্থ বিভাগ। তাতে দেখা গেছে, গত এপ্রিলে দেশটিতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়েছে। এতে ফেডারেল রিজার্ভে (ফেড) উচ্চ সুদের হার বজায় রাখার সম্ভাবনা জেগেছে। ফলে তেলের চাহিদা বাড়তে পারে।
সাম্প্রতিক সময়ে ধাপে ধাপে সুদের হার বাড়িয়েছে গোটা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। পরিপ্রেক্ষিতে মন্দা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














