আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১১ ১৪:৩৬:১৬


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি হোয়াইট হাউসে থাকতাম, তবে এটি (ইউক্রেন যুদ্ধ) ঘটত না।

বুধবার তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের হতাহত হওয়া বন্ধ হোক।

তিনি বলেন, আমি জয়-পরাজয়ের প্রেক্ষাপট নিয়ে ভাবি না। আমি মনে করি এটি নিষ্পত্তি করার দরকার। কারণ এতে অনেক লোক নিহত হচ্ছেন।

পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একটি চরম ভুল করেছেন। তার মতো একজন স্মার্ট লোকের দ্বারা রুশ বাহিনীর মাধ্যমে ইউক্রেনে আগ্রসন চালানো উচিত হয়নি।

এর আগে তিনি বলেছিলেন, আমি যদি ক্ষমতায় থাকতাম তবে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতাম।

এম জি