বিশ্বে করোনায় আরও ১১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১২ ১০:৫২:৫২
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ১১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬০৪ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮১ লাখ ২০ হাজার ১৩৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৩ হাজার ৩৯২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ লাখ ২৩ হাজার ৭৭৯ জন।
শুক্রবার (১২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ১২ জন। মেস্কিকোতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৯৪ জন বং মারা গেছেন ৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭৭ জন এবং মারা গেছেন ২১ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭৭ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫৫৬ জন বং মারা গেছেন ১২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














