ইমরান খানের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-১২ ১২:১৬:২৫
ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকেন। এমনটি নিশ্চিত করেছে পিটিআই।
ইমান হাজির-মাজারি, মাজারির মেয়ে এবং একজন আইনজীবী, টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায়— সাদা পোশাকে সদস্যরা সাবেক মন্ত্রীকে আটক করতে জোর করে তার বাড়িতে ঢুকছেন।
পরে টুইটারে আরেকটি ভিডিওতে দেখা যায় যে, নারী পুলিশ সদস্যরা মন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে যাচ্ছেন।
সূত্র: দ্য নিউজ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














