ঢাবির ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১২ ১৩:১৯:২৬


ঘূর্ণিঝড় মোখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যথারীতিতে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রোববার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে। এটি পেছানোর কোনো সুযোগ নেই।

এম জি