সপ্তাহজুড়ে ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৫-২১ ১১:০৯:১৩
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হচ্ছে- ফ্যাস ফিন্যান্স ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি ফ্যাস ফিন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
কোম্পানিটি ৩১ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা। কোম্পানিটির সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।
অপরদিকে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













