বিশ্বে করোনায় আরও ১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০৪ ১০:৫০:৪৯
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু এবং ২৬ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। গতকাল (শনিবার) মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬ জন এবং শনাক্ত হয়েছিল ৩৪ হাজার ৪৩৭ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৭৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।
রোববার (৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে থাকা ডেনমার্কে মারা গেছেন ৫ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪০ জন এবং মারা গেছেন দুইজন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪২ জন এবং মারা গেছেন চারজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন দুইজন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














