অজ্ঞানপার্টির খপ্পড়ে ব্যবসায়ী, পাঁচ লাখ টাকা খোয়া

প্রকাশ: ২০১৬-০৫-২৪ ২১:৫৪:৫০


ogg_113981অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে পাঁচ লাখ টাকা খোঁয়া গেছে এক ব্যবসায়ীর। তার নাম মো. ফয়সাল (৩০)। তিনি একজন ট্রাভেল এজেন্সী  ব্যবসায়ী। আজ মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার সময়ে তাকে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।

ব্যবসায়ী ফয়সালের নিকট আত্মীয় মো. ইসমাঈল হোসেন বলেন, বিকাল পৌনে পাঁচটার সময়ে তিনি পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে পথচারীরা তার পকেটে থাকা মোবাইল থেকে আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে আমি তাকে সন্ধ্যা ছয়টার সময়ে হাসপাতালে ভর্তি করি।

তিনি আরো বলেন, দুপুরে সে বনানী থেকে এক ক্লাইন্ডের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তার অফিসের দিকে আসছিল। পরে পথে তাকে অজ্ঞানপার্টির সদস্যরা অচেতন করে ওই টাকা নিয়ে গেছে। তিনি রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক  মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সানবিডি/ঢাকা/আহো