রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: ২০১৬-০৫-২৫ ১১:০২:২০
রাজধানীর কদমতলীতে রাস্তা পরাপারের সময় ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে কদমতলীর শ্যামপুরে রানী স্টীলমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মৃত মজলিশ খানের ছেলে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নূরুল ইসলাম মহাখালীতে একটি ড্রেজার কোম্পানিতে চাকুরি করতেন। সকালে নারায়ণগঞ্জের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন।
মহাখালীগামী বাসে উঠার জন্য শ্যামপুরে রানী স্টীলমিলের সামনে রাস্তাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরুল ইসলাম। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














