বিশ্বে করোনায় আরও ২৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-০৭ ১০:০৩:১৩


করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩০ জন।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ১৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৮ হাজার ২১৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৪ লাখ ১৯ হাজার ৩১৭ জন।

বুধবার (৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটনা রাশিয়ায়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩০ এবং মারা গেছেন ১৪৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ২৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৫১ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯ জন এবং মারা গেছেন ৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

এম জি