বিশ্বে করোনায় আরও ১৯১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ০৯:২১:৩২
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৯১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪২ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৩ লাখ ১২ হাজার ২৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৯০ হাজার ৮৬১ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ২৭৯ জন।
বুধবার (১৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৮৫ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৮১ জন বং মারা গেছেন ৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














