ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১১:৩৭:০৬
ফ্রান্সে এক বিমান দুর্ঘটনায় দু’জন সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ফ্রান্সের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছেন।
জানা যায়, দেশটির গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।
ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, নিহত তিনজনের মধ্যে দুইজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














