ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৩ ১০:০৮:৪৪


অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। বিমান হামলায় ছোঁড়ায় ক্ষেপণাস্ত্রে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বাসিন্দারা জানিয়েছে, সোমবার সকালে ইসরায়েল সেনাবাহিনী চারটি বিমান দিয়ে জেনিনে হামলা চালায়। এতে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়ে তা থেকে ধোঁয়া উড়ছে। এছাড়া ইসরায়েল সেনাবাহিনীর একটি সাজোয়া যান শরণার্থী শিবিরে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।

জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মাহমুদ আল সাদি বলেন, বিমান দিয়ে বোম হামলাও চালানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ২ দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। আহতের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর।

গত মাসে জেনিন শরণার্থী ক্যাম্পে ফিলিস্তিনিদের নিজ হাতে তৈর বিস্ফোরণে ৮ ইসরায়েলি সেনাবাহিনী আহত হয়। এরপর এই শরণার্থী ক্যাম্পে হামলা জোরদার করে ইসরায়েল বাহিনী।

এম জি