বিশ্বে করোনায় আরও ১৩১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১০:৪৬:৫৫
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৫২ জন। সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮০৬ জন।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১১ লাখ ৭১ হাজার ২০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯৭ হাজার ৮৭২ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৮২ জন।
বুধবার (৫ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৯০ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩২ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। মালটায় আক্রান্ত হয়েছে ৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














