ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-০৭ ১৯:৫২:০৪
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ও ফুলের টবসহ পানি জমে থাকে এমন জায়গা নিয়মিত পরিস্কারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। ঈদুল আজহার ছুটি শেষে বিদ্যালয় খোলার পর নিয়মিত এসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে।
শুক্রবার (৭ জুলাই) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডেঙ্গু প্রতিরোধে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে।
বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বর করলে এ রোগ থেকে নিস্তার পাওয়ার সম্ভব। যে এডিস মশা বাহিত একটি রোগ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের খেলার মাঠ এবং ভবনসমূহের মাঝে পানি জনে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র।
ডেঙ্গুর বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র ঈদ-উল-আযহার ছুটি পরবর্তী খোলর ৫টি ব্যবস্থা গ্রহনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
১. খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে কোতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসকল ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













