রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
আপডেট: ২০১৬-০৬-০২ ১০:৫৫:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্ক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) ‘ভেসে যাক পাশবিকতা, আসুক মানবিক মুক্তির দিন’ স্লোগানকে সামনে রেখে দুইদিনব্যাপী চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বির্তক প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে ৩ জুন। বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মুট কোর্ট কক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান নির্বাহী সদস্য নাফিউল হক জিসান এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে নাফিউল হক বলেন, ৩জুন শুক্রবার সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহানসহ বিএফডিএফের উপদেষ্টামন্ডলীর সদস্য।
পরদিন ৪জুন শনিবার সকাল ৯ টায় বিএফডিএফে’র উপদেষ্টামন্ডলীর সদস্য ও সকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের অংশগ্রহণে রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কমৃসূচি শুরু হবে। এ দিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিতর্কের ফাইনাল ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
এদিন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। এছাড়া রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আক্তার জাহান উপস্থিত থাকবেন। এ সময় তারা বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করবেন।
এ প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড সায়েন্সসহ দেশের ৩২ টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশ নিবে।
সংবাদ সম্মেলনে রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম,ও সিনিয়র সদস্য শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













