নোবিপ্রবিতে উপাচার্যের বছরপূর্তিতে নোবিপ্রবিসাসের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: ২০১৬-০৬-০২ ১৮:০১:১০


NSTUআজ নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় সাংবাদিকসমিতির পক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এম অহিদুজ্জামানের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 অহিদুজ্জামান গত বছর ২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এডমিনিস্টেশন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পক্ষ থেকে বিগত সময়ে উপাচার্যের কাজের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যে কোন উন্নতির জন্য সাংবাদিক সমিতি তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

উপাচার্য সাংবাদিকদের বলেন বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ন। বিশ্ববিদ্যালয়ের সার্থে সাংবাদিক সমিতিকে বিশ্ববিদ্যাল্যের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আস্বাস দেন উপাচার্য।

সানবিডি/ঢাকা/এসএস