মস্কোতে শপিং মলে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২২ ২১:৫৬:৪৫


রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলে ওই বিস্ফোরণ ঘটেছে বলে নগরীর মেয়র জানিয়েছেন।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আহতদের কয়েকজন পুড়ে গেছেন এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা কাজ করছে। তিনি বলেছেন, একটি পানির পাইপ ফেটে যাওয়ায় মস্কোর দ্য সিজনস মলে ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম লাইফ বলছে, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে।

সূত্র: রয়টার্স