লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৪ ১৫:৫৫:৩৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকার।
২৪ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













