ঢাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১৬ আগস্ট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৫ ১৫:১৭:০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী ১৬ আগস্ট (বুধবার) থেকে শুরু হবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ১৬ আগস্ট থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, গত ১৩ মে ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার মোট ৫ হাজার ৯৬৫ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন , ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













