ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৫ ১৬:২৩:৫৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮২টি কোম্পানির মোট ৩০ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার, দ্বিতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইলের ৩ কোটি ৩৪ লাখ ৬২ হাজার এবং তৃতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ১ কোটি ৩৫ লাখ ৩১ হাজার, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লাখ ৫ হাজার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৭৯ লাখ ৭৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৭১ লাখ ৯০ হাজার, সোনালী পেপারের ৬৭ লাখ ১৭ হাজার, রবি আজিয়াটার ৫৪ লাখ ২৭ হাজার এবং রেনেটা লিমিটেডের ৫৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস