লেনদেনের শীর্ষে সি পার্ল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৬ ১৫:৩৭:৪২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকার।

২৩ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস