পুঁজিবাজার ও ব্যাংক খাতের নাজুক অবস্থা: সিপিডি
আপডেট: ২০১৬-০৬-০৪ ১৪:৩৪:৪৮
পুঁজিবাজার ও ব্যাংক খাত নাজুক অবস্থায় আছে বলে মনে করছে বেসকারি গবেষণা সংগঠন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে পুঁজিবাজারের জন্য বাজেটে রাখা বিশেষ তহবিলের ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংগঠনটির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে মুনাফা পাওয়া যাচ্ছে না। নাজুক অবস্থায় আছে এ খাতটি। ফলে এখানে বিনিয়োগ নিয়ে আমাদের সন্দেহ আছে।
তিনি বলেন, এ খাত থেকে মুনাফা পেতে হলে ব্যাপক আইনি সংস্কার করতে হবে। যদি এটি করা যায়; তাহলে এ খাত থেকে মুনাফা পাওয়া সম্ভব।
সিপিডির বাজেট প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেন হোসেন, রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













