বাজার মূলধন বেড়েছে ১০০ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৯ ১১:২১:১৭


বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ১০০ কোটি ৯১ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল  ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১০০ কোটি ৯১ লাখ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন  ১ হাজার ৪৭৮ কোটি ৭৩ লাখ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৩ পয়েন্টে এবং ২ হাজার ১৫৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ২৬৯ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ১৪১ টির দর অপরিবর্তিত রয়েছে।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস