দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০১ ১৫:৩৬:২৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯১৮ বারে ১৮ লাখ ৩৫ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২৮৮ বারে ৯ লাখ ৬৭ হাজার ৮৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৯ বারে ১৬ লাখ ৬৯ হাজার ৪৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলার ৭.৩৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৯২ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৪৭ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৪.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













