দর পতনের শীর্ষে সিঅ্যান্ডএ টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০১ ১৫:৪৩:৪১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০৭ বারে ৫০ লাখ ৭৬ হাজার ৪৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে দেশ রূপালী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৫৪ বারে ২২ লাখ ৫০ হাজার ৩৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০৫ বারে ৫ লাখ ৮৪ হাজার ৩১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে -মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.২৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.২৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.০৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৬১ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস