লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০২ ১৪:৫৮:৫৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার।

২১ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং ও অ্যামারেল্ড অয়েল লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস