দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

অর্থনীতি ডেস্ক আপডেট: ২০২৩-০৮-০২ ১৫:৩১:৫৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল  লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮  শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯৬ বারে ৫ লাখ ৬৯ হাজার ৭৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৬  শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪৩০ বারে ৪৮ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ৭২০ বারে ১ লাখ ১০ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ কোটি  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৬৮ শতাংশ, জেনেক্স নেক্সট এর ৪.৫৪ শতাংশ, অ্যামারেল্ড অয়েলের ৪.২৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.০৪ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.০০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস