শাবিপ্রবির গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ঘোষনা

আপডেট: ২০১৬-০৬-০৫ ১৭:১৮:৫৭


sustশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ১২ জুন রোববার থেকে। তবে ১০ ও ১১ জুন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ১০ জুন থেকেই ছুটি শুরু হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার। তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার বিশ্বিবদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ জুলাই থেকে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।

তিনি আরও জানান প্রশাসনিক কার্যক্রম ১১ জুন থেকে ২১ জুন এবং ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

সানবিডি/ঢাকা/এসআই আকাশ/এসএস