জবিতে দলীয় মনোনয়নের ভিত্তিতে নির্বাচন বিষয়ক সেমিনার

আপডেট: ২০১৬-০৬-০৫ ২২:২৯:৪২


JnU News 05জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশে দলীয় মনোনয়নের ভিত্তিতে পৌরসভা নির্বাচন : একটি পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত এ সেমিনারে বিভাগটির কয়েকজন শিক্ষার্থী মুল বিষয়ের উপর আলোকপাত করেন। এ ছাড়া শিক্ষকরা আলোচনায় অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, সহকারী অধ্যাপক মো. নঈম আকতার সিদ্দিক, নিবেদিতা রায়, প্রভাষক আজমীরা সুলাতানা, লামিয়া ইসলাম, নূরানা আহমেদ প্রমুখ।