সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৫ ১০:৪৮:২৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের ৫০ লাখ ২৭ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১০৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের ১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বিএসসির ৯৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৮২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৭৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭০ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৬১ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস