সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিব্রা ইনফিউশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-০৫ ১০:৫৭:৫৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৮ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিনোবাংলার ১১.২৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১.০১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬১ শতাংশ, নাভানা ফার্মার ৮.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৪১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস